আখলাক ও মূল্যবোধ

ইসলামের মৌলিক শিক্ষার অন্যতম দাবি হলো অর্জিত ইলম অনুযায়ী আমলি জীবন গড়ে তোলা এবং উত্তম আখলাক ও মূল্যবোধ লালন করা। কিন্তু আজকের সমাজে এই গুণাবলি দিন দিন হারিয়ে যাচ্ছে, যা অত্যন্ত পীড়াদায়ক। তাই জামিয়াতুল আশরাফ ঢাকায় পাঠদান পদ্ধতি থেকে শুরু করে সামগ্রিক পরিবেশ এমনভাবে গড়ে তোলা হয়েছে, যাতে একজন শিক্ষার্থী শুরু থেকেই আমল, আখলাক ও তাকওয়ার গুণে গড়ে উঠতে পারে, আলহামদুলিল্লাহ। প্রতি সোমবার তারবিয়াতী মজলিসের আয়োজন করা হয় এবং দায়িত্বশীল উস্তাযগণ সময়ে সময়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করে থাকেন।