এটি মাদানী নেসাব ও দরসে নেযামী শিক্ষাব্যবস্থার সমন্বয়ে গঠিত একটি আধুনিক ও যুগোপযোগী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। এটি ২০১৭ সালে রাজধানীর যাত্রাবাড়ীতে প্রতিষ্ঠিত হয়।
মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও মুহতামিম হলেন মাওলানা সাইফুল হক সাহেব এবং এর প্রধান মুরুব্বী হলেন হযরত শাহ হাকিম মুহাম্মদ আখতার রহ.-এর খলিফা মুফতি মুহাম্মদ আব্দুস সালাম সাহেব।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী, এখানে ৭০০ জন শিক্ষার্থী এবং ৬০ জন উস্তায ও স্টাফ রয়েছেন।