হিফজুল কুরআনসহ দ্বীনি শিক্ষার পাশাপাশি আরবি, বাংলা, উর্দু ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন এবং মাদানী নেসাব ও কদিমী নেসাবের সমন্বয়ে পূর্ণাঙ্গ পাঠ্যক্রম অনুসরণের মাধ্যমে কুরআন-সুন্নাহর গভীর জ্ঞানসম্পন্ন, আমলি ও আখলাকসম্পন্ন যুগসচেতন আলেম এবং দক্ষ দাঈ ইলাল্লাহ তৈরি করাই জামিয়াতুল আশরাফ ঢাকার মূল লক্ষ্য।
এই লক্ষ্য অর্জনের ফলে আমাদের শিক্ষার্থীরা ইলম, আমল ও আখলাকে পরিপূর্ণ হয়ে দেশে ও বিদেশে উম্মাহর খেদমতে নিজেদের নিয়োজিত করতে সক্ষম হবে, ইন-শা-আল্লাহ। এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে জামিয়াতুল আশরাফ ঢাকা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।