দুর্বল শিক্ষার্থীদের বিশেষ সহায়তা

কোনো শিক্ষার্থী পিছিয়ে পড়লে তাকে উপেক্ষা না করে বরং তার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া জামিয়াতুল আশরাফ ঢাকার অন্যতম বৈশিষ্ট্য। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিষয়ে উস্তাযগণ পরস্পর পরামর্শ করেন এবং তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে আলাদাভাবে মেহনত করেন। এই আন্তরিক প্রচেষ্টার ফলে অনেক শিক্ষার্থী ধীরে ধীরে এগিয়ে আসতে সক্ষম হয়।