যুগচ্যালেঞ্জ মোকাবেলা ও কার্যকর দাওয়াহ পরিচালনার জন্য ভাষাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপলব্ধি থেকেই জামিয়াতুল আশরাফ ঢাকা শিক্ষার্থীদেরকে ভাষা-দক্ষ, বিজ্ঞ আলেম ও দাঈ হিসেবে গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আরবি, বাংলা, উর্দু ও ইংরেজি — এই চার ভাষায় বিশেষ গুরুত্বের সাথে পাঠদান পরিচালিত হচ্ছে। ফলে শিক্ষার্থীরা চার ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তে দ্বীনের খেদমত আঞ্জাম দিতে সক্ষম হবে, ইন-শা-আল্লাহ।