মেধাবী শিক্ষার্থীদের বিশেষ পরিচর্যা

প্রতিটি শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা এক নয়। মেধাবী শিক্ষার্থীরা যাতে তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারে, সে লক্ষ্যে জামিয়াতুল আশরাফ ঢাকায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের আলাদাভাবে চিহ্নিত করে তাদের জন্য বিশেষ দিকনির্দেশনা ও অতিরিক্ত পাঠের ব্যবস্থা রাখা হবে, যাতে তারা সাধারণ পাঠ্যক্রমের গণ্ডি ছাড়িয়ে আরও উচ্চমানের ইলম অর্জনে এগিয়ে যেতে পারে।