সাপ্তাহিক হাফলা

জামিয়াতুল আশরাফ ঢাকায় প্রতি সপ্তাহে একটি বিশেষ হাফলার আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই হাফলায় বাংলা, আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় বক্তৃতা, হামদ, নাত ও কেরাত পরিবেশন করা হয়। পাশাপাশি শিক্ষণীয় নাটক, টকশো ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তাশক্তি, উপস্থাপন দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার সুযোগ পায়।