বুজুর্গ আলেম ও মুরুব্বিদের সোহবত একজন শিক্ষার্থীর আত্মিক ও নৈতিক বিকাশে যে প্রভাব রাখে, তা কিতাবের পাতায় পাওয়া সম্ভব নয়। জামিয়াতুল আশরাফ ঢাকায় সময়ে সময়ে বিজ্ঞ আলেম ও মুরুব্বিগণ সরাসরি তাশরিফ এনে শিক্ষার্থীদের সাথে ইলমি ও তারবিয়াতী মজলিস করেন এবং মূল্যবান নসিহত ও দিকনির্দেশনা প্রদান করেন। এই বরকতময় সান্নিধ্য শিক্ষার্থীদের অন্তরে দ্বীনের মহব্বত ও সঠিক পথে চলার হিম্মত তৈরি করে।