এতদ্বারা জামিয়াতুল আশরাফ ঢাকা-র ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন জামাতে ভর্তির জন্য নিম্নোক্ত কিতাব ও বিষয়সমূহের ওপর পরীক্ষা গ্রহণ করা হবে:
জামাতভিত্তিক পরীক্ষার বিষয়সমূহ:
• ১ম বর্ষ (মীযান):
o হাফেজদের ক্ষেত্রে হিফজুল কুরআন এবং গায়রে হাফেজদের ক্ষেত্রে সহীহ-শুদ্ধ তিলাওয়াত।
o বিশুদ্ধ বাংলা পাঠ ও লিখন।
• ২য় বর্ষ (নাহবেমীর):
o আত-তারীক ইলাল আরাবিয়্যাহ (পূর্ণ), তামরীন, মীযান ও মুনশাআব এবং কাসাসুন নাবিয়্যীন।
• ৩য় বর্ষ (হেদায়াতুন নাহু):
o আল-ফিকহুল মুয়াত্তার, আল-কিরাআতুর রাশিদাহ (২য় খণ্ড) এবং আন-নাহভুল মুয়াত্তার।
• ৪র্থ বর্ষ (কাফিয়া):
o হেদায়াতুন নাহু, কুদূরী/নূরুল ঈযাহ এবং বিগত শিক্ষাবর্ষে পঠিত মৌলিক কিতাবসমূহ।
• ৫ম বর্ষ (শরহে বেকায়াহ):
o কূদূরী, উসূলে শাশী এবং কাফিয়া।
• ৬ষ্ঠ বর্ষ (জালালাইন):
o শরহে বেকায়াহ (১ম ও ২য় খণ্ড), নূরুল আনোয়ার এবং মুখতাসারুল মাআনী।