ভর্তির তথ্য ও আবেদন

০১

আবেদনপত্র সংগ্রহ করুন

অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করুন। প্রথমে অভিভাবক নির্দেশিকা মনোযোগ দিয়ে পড়ুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করুন।

০২

ভর্তি পরীক্ষা

আবেদনপত্র পূরণ করে নির্ধারিত স্থানে নির্ধারিত পরীক্ষকের কাছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করুন।

০৩

তালিমাত থেকে ফরম সংগ্রহ

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে তালিমাত থেকে ভর্তির ফরম সংগ্রহ করুন এবং নিম্নলিখিত ডকুমেন্টসগুলো ফরমের সাথে যুক্ত করুন।

০৪

যিম্মাদারের স্বাক্ষর নিন

ভর্তিচ্ছুক জামাতের যিম্মাদার উস্তাদের স্বাক্ষর গ্রহণ করুন।

০৫

তালিমাতের স্বাক্ষর নিন

ওয়াযা-কাতা যাচাই করে তালিমাত সাহেবের স্বাক্ষর গ্রহণ করুন।

০৬

মুহতামিম সাহেবের স্বাক্ষর নিন

প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে মুহতামিম সাহেবের স্বাক্ষর গ্রহণ করুন।

০৭

ভর্তি নিশ্চিত করুন

সমস্ত কাগজপত্র অফিসে জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করুন।

০৮

নির্ধারিত সময়ে উপস্থিত হওয়া

নির্ধারিত সময়ে উপস্থিত হওয়া জরুরী।

শিক্ষার্থীর প্রয়োজনীয় ডকুমেন্টস

  •  পাসপোর্ট সাইজের ছবি (২ কপি)
  •  জন্ম নিবন্ধন সনদ/আইডি কার্ডের ফটোকপি
  •  পূর্ববর্তী মাদরাসার ট্রান্সক্রিপ্ট/সনদপত্র (যদি থাকে)

অভিভাবকের প্রয়োজনীয় ডকুমেন্টস

  • অভিভাবকের প্রয়োজনীয় ডকুমেন্টস
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (বাবা-মা, বিকল্প অভিভাবক)
  • প্রত্যেকের পাসপোর্ট সাইজের ছবি (২ কপি)

আবেদন শুরু:

০১ মার্চ, ২০২৬

আবেদনের শেষ তারিখ:

২৮ মার্চ ২০২৬

লিখিত মূল্যায়ন ও সাক্ষাৎকার:

২৫ মার্চ—২৮ মার্চ, ২০২৬